শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক এর ২০২০-২০২২ কার্যকরি কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২০ সেপ্টেম্বর রবিবার ব্রনেক্স ফেরী পয়েন্ট পার্কে সামাজিক দুরত্ব বজায় রেখে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক এর ২০২০-২০২২ এর কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। ২০১৮-২০২০ ইংরেজীর কমিটি ও উপদেষ্ঠা পরিষদ নতুন কমিটি গঠন ব্যাতি রেখে বিগত ১০ আগষ্ট মেয়াদত্তীর্ণ হওয়ায় সংগঠনের স্বার্থে কর্পোরেট সভা আহবান করা হয়। বিগত বছরে সর্বোচ্চ ৩১০ জন সাধারণ সদস্য ও ২৯ জন আজীবন সদস্যকে উক্ত সভায় উপস্থিত হয়ে করণীয় ঠিক করতে বলা হয়। সাধারণ ও আজীবন সদস্যদের উপস্থিতিতে ব্যাপক আলোচনার পর সংগঠনের ১৯টি পদে নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে কোন প্রার্থী ছিল না। উপস্থিত সকল সদস্য নিজেদের পছন্দ মত প্রতি পদে তাদের পছন্দের লোকের নাম লিখেন। পরবর্তিতে সকল সদস্যের দেওয়া ভোট যোগ করে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সদস্যদের পদ মোতাবেক নির্বাচিত ঘোষণা করা হয়।
প্রাপ্ত ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমীর ফারুক তালুকদার, সহ-সভাপতি সৈয়দ নোমান ও মো: নাসের মিয়া। সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম সহ সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম কোষাধ্যক্ষ মোঃ এ আজিজ, সাংগঠনিক সম্পাদক মোঃ কাওসার মিয়া, দপ্তর সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ আহমেদ, ক্রীড়া যুব ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম রবিন, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন ইসলাম মিনু, সদস্য আব্দুল বাছির খান, ইকবাল আনছারী, আশফাকুর রহমান খান, সাইফুল ইসলাম, সোহেল চৌধুরী, মুশফিকুর রহমান এবং রাশেদুল হক নোমান। সভায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খান। পরিচালনা করেন সাব্বির কাজী আহমদ। সংগঠনের ইতিহাসে এই প্রথম নির্বাচনে স্বতঃস্ফুর্ততা ছিল লক্ষণীয়। আগামী ১১ অক্টোবর শপথ গ্রহন সম্পন্ন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com