বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাট সাংবাদিক ফোরামের নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে ও আনন্দ উল্লাসের মধ্যদিয়ে চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর নৌকা ভ্রমণ-২০২০ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী চুনারুঘাট সাংবাদিক ফোরামের উদ্যোগে আজমিরীগঞ্জ থেকে মিঠামইন নৌকা ভ্রমণ করা হয়।
মিঠামইনে মধ্যহ্ন ভোজের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সাংবাদিক ফোরাম’র সভাপতি খন্দকার আলাউদ্দিন। বিভিন্ন ধরণের বিনোদনমূলক খেলাধুলা ও পুরস্কার বিতরণী পর্ব পরিচালনা করেন- চুনারুঘাট সাংবাদিক ফোরাম’র সেক্রেটারি রায়হান আহমেদ।
পরে মহামান্য রাষ্ট্রপতির নাতি এনএসআই এর এ.ডি অনিক কামালের সাথে সৌজন্য সাক্ষাত করেন চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর সদস্যরা। নৌকা ভ্রমণে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি সেন্টু আহমেদ জিহান, সাধারণ সম্পাদক তোফাজ্জল অনিক, ডেন্টিস্ট এসএম আলমগীর, চুনারুঘাট ব্যকস নেতা সাজিদুল ইসলাম, ব্যবসায়ী জাসিম আহমেদ, ব্যবসায়ী সুমন, ব্যবসায়ী শহিদুল লস্কর, শাখাওয়াত রায়হান সহ আরো অনেকে।
নৌকা ভ্রমণে উপস্থিত ছিলেন- চুনারুঘাট সাংবাদিক ফোরাম’র সহ-সভাপতি শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম, দপ্তর সম্পাদক নাজিরুজ্জামান শিফন, নির্বাহী সদস্য সৌরভ আহমেদ শুভ প্রমুখ।
নৌকা ভ্রমণ সফলে সহযোগিতা করেছেন- চুনারুঘাট সাংবাদিক ফোরাম’র আজীবন সদস্য এমএ মালেক, আমেরিকা প্রবাসী ও আজীবন সদস্য তাজুল ইসলাম, চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান শামীম, ব্যাংকার ও সমাজকর্মী রায়হান উদ্দিনসহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com