সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

লাখাইয়ে মাদক ব্যবসায়ীর কারাদন্ড ॥ অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে মাদক সংগ্রহে রাখায় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড ও অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ ও লাখাই থানা পুলিশের সহযোগিতায় বামৈ বাজার এলাকায় সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
সূত্র জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য সংরক্ষণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী রংলালকে (৫৫) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একশ’ টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া বামৈ বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অধিক মূল্যে পেঁয়াজ বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ব্যবসায়ী সোহেল মিয়াকে (২৩) ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, বাজারে যাতে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং পেঁয়াজের অধিক মূল্য গ্রাহকদের কাছ থেকে নিতে না পারে সেজন্য এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com