বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জের চিহ্নিত অপরাধী আশিকুর রহমান গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আন্তঃজেলা, ডাকাতি ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য আশিকুর রহমান (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে শহরের নাতিরাবাদ এলাকার বাচ্চু মিয়া পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আশিকুর রহমান হবিগঞ্জ জেলার একজন চিহ্নিত অপরাধী। সে আন্তঃজেলা ডাকাতদল ও ছিনতাইকারী দলের একজন সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে হবিগঞ্জ সদর, মাধবপুর, বানিয়াচং, চুনারুঘাট, বাহুবল, সিলেট, বালাগঞ্জ, শেরপুর, কুমিল্লা থানায় প্রায় ২১টি মামলা রয়েছে।
গতকাল উল্লেখিত সময়ে, হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে এসআই আব্দুর রহিম ও এসআই জুয়েল সহ একদল পুলিশ গোপ সংবাদের ভিত্তিতে এই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আশিকুর রহমান একজন চিহ্নিত অপরাধী। ইতিপূর্বে একাধিক বার তাকে গ্রেফতার করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com