স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার রাতে এমপির বাসভবনে তারা সাক্ষাত করেন। এ সময় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল সংসদে অনুমোদন হওয়ায় নেতৃবৃন্দ এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ হাকিম, সাধারণ সম্পাদক এম এ আজিজ সেলিম, এটিএন বাংলা প্রতিনিধি এমএ হালিম, বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতন, স্বদেশ বার্তার নির্বাহী সম্পাদক এম মুজিবুর রহমান, খোয়াইর সিনিয়র রিপোর্টার জুয়েল চৌধুরী, আজকের পত্রিকার মফস্বল সম্পাদক এমএ আর শায়েল, প্রভাকরের বার্তা সম্পাদক আজহারুল ইসলাম মুরাদ, পল্লী টিভি প্রতিনিধি অপু আহমেদ রওশন, লোকালয় বার্তার স্টাফ রিপোর্টার এম সজলু, প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার সৈয়দ রুজেন আহমেদ, সিলেট ভয়েজ প্রতিনিধি সাইফুর রহমান তারেক, প্রভাকরের স্টাফ রিপোর্টার জাহেদ আলী মামুন, প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার শাওন খান, এইচএম হালিম, বিজয়ের প্রতিধ্বনির আফতাবুর রহমান সেলিম ও ফয়ছল খান প্রমুখ।