বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

দু’সহোদর ভেঙ্গে দিয়েছে বসতঘর এক সপ্তাহ ধরে খোলা আকাশের নীচে বানিয়াচঙ্গের প্রবাসীর স্ত্রী আয়শা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের সৌদি প্রবাসী আওলাদ হোসেন চৌধুরী। বর্তমানে অবস্থান করছেন সৌদি আরবে। আওলাদ হোসেন প্রবাসে থেকে উপার্জিত টাকাগুলো পাঠাতেন আলী হোসেন চৌধুরী এবং আহমেদ হোসেন চৌধুরীর কাছে। জীবনের উপার্জিত সকল টাকাই তিনি তাদের কাছে জমা রেখেছেন। সম্প্রতি এ টাকার হিসেব চাওয়াতে প্রবাসী আওলাদ হোসেন এর পরিবারের উপর নেমে আসে অত্যাচার। এভাবেই প্রবাসে থেকে নিজের অভিযোগের বিষয়টি এ প্রতিনিধিকে জানান আওলাদ হোসেন চৌধুরী। আওলাদ হোসেন চৌধুরী আরো জানান, ব্যাংকের মাধ্যমে আমি টাকাগুলো তাদের কাছে প্রেরণ করেছি। টাকা পাঠানোর সমস্ত ডকুমেন্টও আছে। আওলাদ হোসেন তার উপার্জিত টাকার হিসেবে চাইতে গিয়ে দেশে থাকা দুই ভাইয়ের রোষানলে পড়েছেন তার স্ত্রী ও সন্তানরা। টাকার হিসেব তো দিচ্ছেনই না, উল্টো তার পরিবারকে করা হয়েছে ঘর ছাড়া। ঘটনাটি বানিয়াচং সদরের মীর মহল্লার (পঁচার বাগ) এলাকার। পাওনা টাকার হিসেব চাওয়াকে কেন্দ্র করে প্রবাসী আওলাদ হোসেনর স্ত্রী ও ৩ শিশু পুত্রকে ঘর থেকে বের করে দিয়েছে সৎ ভাই আলী হোসেন চৌধুরী ও আহমেদ হোসেন চৌধুরী। যে ঘরে তারা বসবাস করতেন সেই ঘরটিও ভেঙ্গে দেয়া হয়েছে। এ অবস্থায় পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সম্প্রতি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসী আওলাদ হোসেন। এরই প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কনস্যুলেট অফিসের প্রথম সচিব কেএম সালাউদ্দিন স্বাক্ষরিত একটি লিখিত চিঠি গত ১০ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে। এদিকে ১৬ সেপ্টেম্বর প্রবাসী আওলাদ মিয়ার বাড়ীতে গিয়ে দেখা যায় তার স্ত্রী আয়শা আক্তার শিশু সন্তানদের নিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী আওলাদ ও তার স্ত্রী আয়শা আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com