বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে পেঁয়াজের বাজার অস্থির ॥ আজ ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের সভা

  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পেঁয়াজ কিনতে গিয়ে রীতিমতো মাথায় হাত হবিগঞ্জ শহরের শায়েস্তানগরের আজিজুর রহমানের। গতকাল মঙ্গলবার তিনি ৯০ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ কিনেছেন ৪৫০ টাকায়। অথচ দুইদিন আগেও ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছিলেন তিনি। হবিগঞ্জ শহরে হঠাৎ করে পেঁয়াজের বাজারে এখন আগুন। লাগামহীনভাবে প্রতিদিন বাড়ছে পেঁয়াজের দাম। পেঁয়াজের দামের ঝাঁজ ক্রেতাদের কাঁদাচ্ছে। দুই দিন আগেও খুচরা বাজারে এক কেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৪০/৪৫ টাকা। বুধবার সেই দাম ৯০ টাকায় গিয়ে ঠেকেছে। ব্যবসায়ীদের ভাষ্য ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় বাজারে পেঁয়াজের সংকট রয়েছে। তবে ভোক্তাদের অভিযোগ মুনাফালোভী ব্যবসায়ীদের অপকৌশলেই পেঁয়াজের দাম বাড়ছে। গতকাল সন্ধ্যায় বাজার ঘুরে দেখা যায়, আড়তগুলোতে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। আর মুদি দোকানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ী বলছেন, পেঁয়াজ আমদানি হলে দাম কমতে পারে, না হলে আরও বাড়বে।
এ বিষয়ে জেলা প্রশাসক কামরুল হাসান জানান, বিষয়টি শুনেছি। আজ সকল ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে সভা আহ্বান করা হয়েছে। আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com