বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বন্যায় ক্ষতিগ্রস্থ ১২৯ জন কৃষকদের শাক-সব্জির বীজের চারা বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৮ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে ১২৯ জন বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে শাক-সব্জির বীজ এবং কমিউনিটি বীজতলার হালিচারা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব তুলে দেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এডঃ মোঃ আবু জাহির (এমপি) বলেন, করোনা সংক্রমনের ক্ষতি পুষিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি আমরা। এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে কৃষকগণকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন এমপি আবু জাহির।
হবিগঞ্জ কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপায়া ইউনিয়নে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি এসব বীজ বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের মাঝে ১০০ জন কৃষকে লালশাক, ডাটাশাক, কলমিশাক, মূলাশাক, পাংকশাক, শসা, লাউ, মিষ্টি কুমড়া, করলা, মরিচ, বরবটি ও শিমের বীজ এবং ২৯ জন কৃষকের জনপ্রতি হাতে তুলে দেয়া হয়েছে ১ বিঘা জমিতে রোপনের জন্য বিআর-২২ জাতের ধান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com