বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাওলানা দীগলবাগীকে নিয়ে ফেইসবুকে অশ্লীল ভিডিও প্রচার ॥ চট্ট্রগাম থেকে দুই আসামীকে গ্রেফতার ॥ জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আল্লাহ এবং মাওলানা শায়েখ আব্দুর রহমান দীগলবাগীকে নিয়ে ফেইসবুকে অশ্লীল ভিডিও প্রচারের ঘটনায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার প্রধান দুই আসামী আলমগীর আলম ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বায়েজিদ থানার শহীদ নগর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের তত্বাবধানে সদর থানার ওসি দৌস মোহাম্মদ এর নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামীরা হল হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের আফজল মিয়ার ছেলে আলমগীর আলম (৩২) ও তার সৎভাই জাহাঙ্গীর আলম। বুধবার বিকেলে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
বৃহস্পতিবার দুপুরে আসামীদের আইনজীবী তাদের জামিন প্রার্থনা করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করেন।
হবিগঞ্জ সদর থানার ওসি দৌস মোহাম্মদ জানান, গ্রেফতারকৃত আসামীরা এই ঘটনার প্রধান আসামী। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com