সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

বানিয়াচং ২নং উত্তর পশ্চিম ইউপির বাজেট ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ২৮ মে, ২০১৪
  • ৪৯৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বৎসরের বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উন্মুক্ত এ বাজেট অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনীর উদ্দিন। সকাল ১১টায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া বাজেট ঘোষণা করেন। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে ৭৫লাখ ৫৮ হাজার ২শ ১১ টাকার বাজেট ঘোষণা ঘোষণা করা হয়। এসময় সকল ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুনীর উদ্দিন বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হলে প্রত্যেক জনগণকে ইউনিয়নের ধার্য্যকৃত করসহ সকল বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, আপনাদের ইউনিয়নের সফলতা নির্ভর করে আপনাদের উপর। জনগণের সম্পৃক্ততা ছাড়া কোন কাজেই সফলতা আসে না। পুরো বাজেট অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন অত্র ইউনিয়নের সচিব বলাই চক্রবর্তী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com