বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

২০২৪-২৫ অর্থবছরের বাজেট চুড়ান্ত করণের লক্ষ্যে হবিগঞ্জ পৌর পরিষদের বিশেষ সভা

  • আপডেট টাইম বুধবার, ১ মে, ২০২৪
  • ১৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট চুড়ান্ত করণের লক্ষ্যে হবিগঞ্জ পৌর পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় পৌরসভার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুুষ্ঠিত ওই সভায় পরিষদের কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা ও শাখা প্রধানগন উপস্থিত ছিলেন। সভায় কাউন্সিলরদের মাঝে আলোচনায় অংশ নেন- মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কদ্দুছ, সফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার, খালেদা জুয়েল ও শেখ সুমা জামান। সভা পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকতা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। সভায় আগামী অর্থবছরের বাজেট চুড়ান্তকরণের লক্ষ্যে আলোচনা হয়। এছাড়াও এই সভার শুরুতে পৌর পরিষদের মাসিক সভায় শহরের যানজট নিরসনে পৌরসভার উদ্যোগ, মার্কেট নির্মাণসহ অবকাঠামো উন্নয়নকাজ, কর আদায় ইত্যাদি ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com