বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে জেলা প্রশাসকের বৃক্ষ রোপণ ও বিভিন্ন অফিস পরিদর্শন

  • আপডেট টাইম বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান। গতকাল মঙ্গলবার দুপুরে লাখাই উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক লাখাই উপজেলা প্রাঙ্গণে নারিকেল গাছ ও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে আপেল গাছ রোপণ করেন তিনি। বৃক্ষরোপণে সকলকে উদ্ধুদ্ধ করেন। সকলের বাড়ির আঙ্গিনা ও খোলা জায়গা ফেলে না রেখে যেন বৃক্ষরোপণ করা হয় সেই অনুরোধ জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আমল আজাদ, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লাখাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও বুল্লা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, ভূমি উন্নয়ন কর আদায়ের হার ত্বরান্বিত করা, সরকারি খাস জমি ও পুকুর রক্ষণাবেক্ষণ এর বিষয়ে তিনি অধিক গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com