শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাশ হচ্ছে এ সপ্তাহে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পরীক্ষা-নিরীক্ষা শেষ। সংসদে উঠেছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন। আগামী ৯ অথবা ১০ সেপ্টেম্বর এটি পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি বিলের রিপোর্ট জমা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
তিনি বলেন, ২৩ জুন বিলটি সংসদে উত্থাপিত হলে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। কমিটি পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট জমা দিয়েছে। আগামী ৯ অথবা ১০ সেপ্টেম্বর সংসদ অধিবেশন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাশের সম্ভাবনা রয়েছে।
২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ নিউফিল্ডে এক জনসভায় জেলাবাসীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চারটি দাবি উপস্থাপন করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এগুলো হলো, হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা, শায়েস্তাগঞ্জকে উপজেলা বাস্তবায়ন এবং বাল্লা স্থলবন্দর। ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে ‘শেখ হাসিনা মেডিক্যাল কলেজ’। উপজেলা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে শায়েস্তাগঞ্জ। চলমান রয়েছে বাল্লা স্থলবন্দরের কাজও। এখন শুধু কৃষি বিশ্ববিদ্যালয় দৃশ্যমান হলেই পুরণ হবে প্রধানমন্ত্রীর চার প্রতিশ্রুতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com