বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরতলীর খোয়াই মুখ ব্রীজ এলাকায় পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৬ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি জলিল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) শহরের চৌধুরী বাজার নতুন খোয়াই মুখ ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি জলিল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত সাজাপ্রাপ্ত আসামী হল ঃ বানিয়াচঙ্গ উপজেলার বিথাঙ্গল শ্রীমঙ্গলকান্দি গ্রামের আবুল হাসিমের পুত্র জলিল মিয়া (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ২০১৮ সালের এক মাদক মামলায় আসামিকে ১ বছর ৯ মাসের সশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ৩ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন। অপরদিকে গত ২ বছর যাবত সাজাপ্রাপ্ত আসামি জলিল মিয়া উল্লেখিত মাদক মামলায় পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম, এসআই মতিয়ার রহমানসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪ টায় খোয়াই মুখ ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শেখ সেলিম সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আসামী জলিলকে হবিগঞ্জ থেকে বানিয়াচঙ্গ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com