সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

লাখাইয়ে ৯ হাজার ৭শ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫২ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার সারা দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করার সময় জেলেরা কারেন্ট জাল রেখে পালিয়ে যায়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় মৎস্য সম্পদ রক্ষার উদ্দেশ্যে নোয়াগাঁও, শিবপুর এর হাওরে সারাদিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা। অবৈধ কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ও প্রয়োজনে জেলেদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন ও লাখাই থানার একদল পুলিশ সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com