বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকা থেকে অপহরণ ॥ হবিগঞ্জ শহর থেকে উদ্ধার ॥ আটক ২

  • আপডেট টাইম শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থেকে অপহরণ হওয়া এক ব্যক্তিকে হবিগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে তিনদিন পর উদ্ধার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় লাখাই উপজেলার দুই অপহরণকারীকে আটক করা হয়। গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।
এর আগে গত বুধবার রাতে অভিযান চালিয়ে শহরের সিনেমা হল রোড এলাকার আবাসিক হোটেল ‘পলাশ’ থেকে অপহৃতকে উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঢাকা তেজগাঁও ‘সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের’ কিনার আলতাফ হোসেনের মোবাইলের বিকাশ একাউন্টে ১ লাখ টাকা রয়েছে জানতে পেরে তাকে অপহরণের পরিকল্পনা করে পূর্ব পরিচিত শরবত বিক্রেতা লাখাই উপজেলার ধর্মপুর গ্রামের আজদু মিয়ার পুত্র মনিরুল ইসলাম।
গত ৩১ আগস্ট আলতাফ হোসেনকে অপহরণ করে হবিগঞ্জ নিয়ে আসে মনিরুল ও তার সহযোগি একই গ্রামের বাতিন মিয়ার পুত্র হাবিব দুই। পরে তারা আলতাফ হোসেনের পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আলতাফ হোসেনকে না পেয়ে তার পরিবার তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন এবং বিষয়টি র‌্যাবকে অবগত করলে র‌্যাব জানতে পারে তারা হবিগঞ্জ রয়েছে। এ খবর হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের কাছে আসলে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com