শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নবীগঞ্জে সততায় উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন রিক্সা চালক

  • আপডেট টাইম শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৭০৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়, গরিব রিক্সা চালক নাজমুলের। তবু সততার পথ থেক সরতে নারাজ এই তরুণ রিকশাচালক। প্রায় আড়াই লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন হাতে পেয়েও ফিরিয়ে দিলেন তিনি। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে। টাকার মালিক উপজেলার কাজীগঞ্জ বাজারের বাসিন্দা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইনাতগঞ্জ বাজার থেকে জনৈক পেসিঞ্জারকে নিয়ে কাজির বাজারে নামিয়ে দিয়ে আসার পথে তার রিক্সার সিটে পড়ে থাকা একটা সপিং বেগ দেখতে পায় নাজমুল। ব্যাগটি খুলে টাকাও দামী মোবাইল ফোন দেখতে পেয়ে হতভম্ব হয়ে যান তিনি। তাৎক্ষনিক সে আরেকটা ড্রাইবারের সহায়তা নিয়ে ইনাতগঞ্জ বাজারে কেয়া ষ্টোরের মালিক গোলাম জিলানী সাইফুল আলম এর কাছে নিয়ে আসলে মোবাইল ফোনের সুত্রে ব্যাগের মালিককে ফোন দেন তিনি। টাকার মালিক ফোন পেয়ে দ্রুত আরো দুজন ব্যক্তিকে সাথে নিয়ে ইনাতগঞ্জ বাজারে আসেন। পরে মোবাইল ও দুই লাখ সাত চল্লিশ হাজার টাকা ব্যাগ মালিককে ফেরত দেয়া হয়।
এসময় ব্যাগ মালিক অনেকের উপস্থিতিতে নিজ টাকা বুঝিয়া পাইয়া, আল্লাহর শুকরিয়া জানিয়ে, লোভ লালসা হীন, মানবতার সাক্ষী, দুই চালকে ২৫০০/ টাকা প্রায় জুড় করেই তাদের পকেটে ডুকিয়ে দেন ও রিক্সা চালক নামুলকে উক্ত টাকার মালিক খুশি হয়ে নতুন একটা মোবাইল ফোন উপহার দেন। এবং উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান তিনি। এমন উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলো ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের ঠেলা চালক রিফন মিয়ার ছেলে, রিক্সা চালক নাজমুল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com