শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরের গোসাইপুরে মোবাইল চোর আটক

  • আপডেট টাইম শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গোসাইপুর এলাকায় মাদক বিক্রেতার বাড়িতে মোবাইল চুরি করতে গিয়ে রুবেল মিয়া (২২) নামের এক যুবক ধরাশায়ী হয়েছে। গাছের সাথে বেঁধে মারপিট করে অবশেষে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকাল ৩টায় ওই এলাকার মৃত ইনসান মিয়ার পুত্র চিহ্নিত মাদক বিক্রেতা ইউনুছ মিয়ার বাড়িতে রুবেল মিয়া একটি মোবাইল চুরি করতে যায়। বিষয়টি আঁচ করতে পেরে ইউনুছ ও তার সহযোগি খলিল মিয়া তাকে ধরে ফেলে। এক পর্যায়ে তাকে গাছের সাথে বেঁধে মারপিট করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট দিয়ে সদর থানায় সোপর্দ করে। রুবেল উত্তর শ্যামলী এলাকার ছমির উদ্দিনের পুত্র। আটক রুবেল জানায়, ইউনুছের বাড়িতে সে মোবাইল চুরি করতে যায়। এক পর্যায়ে ইউনুছ তাকে ধরে মারপিট করে ইয়াবা ট্যাবলেট দিয়ে পুলিশে দেয়। এ ছাড়া ইউনুছ শ্যামলী এলাকার জামে মসজিদের ইমাম হত্যা মামলার প্রধান আসামি। খলিল এলাকার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের ৬টি মামলা রয়েছে। সদর থানার এসআই আবু নাইম জানান, উল্লেখিতরা রুবেলকে পুলিশে সোপর্দ করে। রুবেলের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তিনি বাদি হয়ে মামলা করবেন। এ ছাড়াও বিষয়টি উদঘাটনের জন্য তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com