বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর ওসমানী’র জন্মবার্ষিকী পালন

  • আপডেট টাইম বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান মুক্তিযোদ্ধের সর্বাধিনয়ক বঙ্গবীর আতাউল গনী ওসমানী’র ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ আছর ওসমানী স্মৃতি পরিষদের পক্ষ থেকে এক বনাঢ্য র‌্যালী বের করে শেষে সামাকিজ দুরত্ব বজায় রেখে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ এন্ড কলেজ পাঙ্গনে ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বদরুজ্জামান চানু সভাপতিত্বে ও সাধরাণ সম্পাদক আহমদ মুছা’র পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা জেনারেল আতাউল গনী ওসমানীর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও মোনাজাত করা হয়েছে আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক ক্বারী আব্দুল বাছিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন, বীর প্রতিক নুর উদ্দিন, বিশেষ অতিথি মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম, দৈনিক সমকাল পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ আহমদ আজাদ।
এতে উপস্থিত ছিলেন, চ্যানলে সিক্স এর নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, আমার সংবাদ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এম মুজিবুর রহমান, চ্যানেল এস প্রতিনিধি ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমদ, হবিগঞ্জ টু লন্ডন এর অনলাইন টিভির প্রতিনিধি মুজাক্কির, উপজেলা যুবলীগ নেতা মির্জা আশরাফুল বেগ রনি, উপজেলা ছাত্রলীগের সদস্য মির্জা ইসহাক হোসেন বেগ, রাসেল খান, লুৎফুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ হুমায়ন আহমদ, জায়েদ আহমদ, আবু হানিফ, কাওছার আহমদ, সায়েক আহমদ, তানবীর আহমদ ও নাহিন আহমদ প্রমূখ। আলোচনা শেষে বহত্তর সিলেটের কৃতি সন্তান কর্ণেল ওসমানী সাহেব সহ সকল মরহুদের আত্মার মাগফিতার কামনায় মোনাজাত করেন, মাওলানা ফখরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com