সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ২৬ মে, ২০১৪
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে বিএনপি’র সভায় বাধা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার বিকালে হবিগঞ্জ পৌরসভা মাঠ থেকে মিছিলটি শুরু করে কোর্ট মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ।
মেয়র বলেন- জনসমর্থনহীন বর্তমান আওয়ামীলীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে অনৈতিকভাবে ব্যবহারের মাধ্যমে বিরোধীদলকে দমন-পীড়নে করে যাচ্ছে। আওয়ামীলীগ যেভাবে হত্যা নির্যাতনের চরম খায়েশ মেটাচ্ছে তা কোন সভ্য দেশের চরিত্রে হতে পারে না। তিনি বলেন- জনগণের ট্যাক্সের পয়সায় টাকায় পরিচালিত নিরাপত্তা বাহিনী জনগণের আস্থার জায়গায় চরম হতাশার সৃষ্টি করেছে।
এ সময় উপস্থিত ছিলেন- এডভোকেট খালিকুজ্জামান চৌধুরী, এডভোকেট এম এ নুর খান, এডভোকেট শামছু মিয়া চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, অধ্যাপক এনামুল হক, এডভোকেট এস এম বজলুর রহমান, নুরুল আনাম খান টিপু, গীরেন্দ্র চন্দ্র রায়, আজিজুর রহমান কাজল, মাহবুবুর রহমান আউয়াল, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, মিয়া মোঃ ইলিয়াছ, জালাল আহমেদ, আমিনুল ইসলাম বাবুল, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আব্দুল্লাহ হিল কাফি, মতিউর রহমান, মুজিবুর রহমান, এমদাদুল হক ইমরান, ফজলে রকিব মাখন, সফিকুর রহমান সিতু, জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম সফিক, কাজী শামছুল হক শিমুল, এস এম মুখলিছুর রহমান, জিল্লুর রহমান, মহিবুর রহমান শাওন, সজিব আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com