সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নারীদেরকে পিছিয়ে রেখে কখনো দেশের উন্নয়ন সম্ভব নয়-কেয়া চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ২৬ মে, ২০১৪
  • ৫১২ বা পড়া হয়েছে

ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ ও সিলেট জেলার সংরক্ষিত আসনের মহিলা এমপি এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, আওয়ামীলী হল গণমানুষের দল, তাই তৃনমুল পর্যায় থেকে গনতান্ত্রিক প্রক্রিয়ার দলকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, নারীদেরকে পিছিয়ে রেখে কখনো দেশের উন্নয়ন সম্ভব নয়। আওয়ামীলীগ তথা বঙ্গবন্ধুর আদর্শ হলো দেশের অনগ্রসর এলাকাকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নে সমতায় আনা। জয়বাংলা ও জয় বঙ্গবন্ধু শ্লোগান শুধু মুখে বললেই হবে না বঙ্গবন্ধু আর্দশ বাস্তবে পালন করতে হবে।
তিনি আরো বলেন, আমি জবাব দিহিতায় ও দায়বদ্ধতায় বিশ্বাসী। তাই সম্পদ অর্জনের জন্য রাজনীতিতে আসি নাই, মানুষের কল্যানে কাজ করে সুনাম অর্জন করতে চাই।
তিনি গত শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলায়তনে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ আওয়ামীলীগ নেতা ও নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী জমিলা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমদাদুল হক চৌধুরী, আব্দুল মুহিত চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক এডঃ গতি গোবিন্দ দাশ, এডঃ মুজিবুর রহমান কাজল, সাংগঠানক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রবীন্দ্র চন্দ্র পাল রবি, দপ্তর সম্পাদক বিধান ধর, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাপদক নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, রাকিল হোসেন, ফরহাদ আহমদ, হাজ্বী মাহমুদ মিয়া, আলী নেওয়াজ গাজী, শেখ মোঃ তারা মিয়া,দিপ্তেন্দু দাশ গুপ্ত,মোঃ হারুন মিয়া, শেখ আব্দুল হাকিম, নুরুজ্জামামন, বজলুর রহমান, কামাল হাসান চৌধুরী, সুজন মিয়া, গৌতম কুমার দাশ প্রমূখ।
এ সময় নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা হরেকৃষ্ণ চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদির, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুর রহমান সুমন, সুজাত চৌধুরী, শাহ আলম ইউসুফ, আবু ইউসুফ, সাবেক যুবলীগ নেতা পিন্টু রায়, মহিলা আওয়ামীলীগ নেত্রী দিলারা হোসেন আজাদ, ছইফা আক্তার কাকলীসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com