বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মুজিববর্ষ উপলক্ষে বানিয়াচঙ্গের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে এমপি মজিদ খানের আসবাবপত্র বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৫০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মুজিববর্ষ উপলক্ষে বানিয়াচং উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে আসবাবপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সুজাতপুর ইউপির অস্থায়ী কার্যালয়ে এসব আসবাবপত্র বিতরণ করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল হাদি শাহ পরান, জেলা আওয়ামীলীগ নেতা তজম্মুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ব্যারিস্টার ইলিয়াস আক্তার, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ শামীম প্রমূখ। পরে এমপি ইকরাম বাজারে স্যানিটেশন কার্যক্রমের উদ্বোধন করেন এবং পৈলারকান্দি কমিউনিটি কিনিক পরিদর্শন করেন। এ সময় কমিউনিটি কিনিকগুলোতে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com