শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে ছাত্রলীগ সভাপতি মামুনকে গ্রেফতার ও মামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৫০২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে অস্ত্র ও মাদক দিয়ে গ্রেফতার ও মামলার প্রতিবাদে গতকাল বড়বাজারস্থ শহীদ মিনার এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আশসাফ চৌধুরী বাবু, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লিমন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান নাবিল, রিপন খান, স্বেচ্ছাসেবকলীগ এর সহ-সভাপতি নজরুল ইসলাম খান, সাবেক ছাত্রলীগ নেতা অনিক আহমেদ, সাদিক আলী উজ্জ্বল, পুরানতোপখানার মুরুব্বী মোছা উল্বা, আতাউর রহমান খান, আওয়ামীলীগ নেতা আছকির খান, বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগসহ বানিয়াচঙ্গের বিভিন্ন পর্য্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা ছাত্রলীগ সভাপতি মামুনকে যড়যন্ত্রমুলক অস্ত্র ও মাদক দিয়ে গ্রেফতার ও মামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্ভে মামুনের নিঃশর্তমুক্তির দাবী জানান। মানববন্ধন শেষে মামুনের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উক্ত মিছিলে বিভিন্ন পর্যায়ের প্রায় ২ শতাধিক লোক অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com