শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

স্কুলছাত্রী জেরিন হত্যা ॥ সিএনজি চালক নুর আলম গ্রেফতার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্কুলছাত্রী জেরিন (১৬) হত্যা মামলার আসামি সিএনজি চালক নুর আলম (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। গত সোমবার হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলীসহ একদল পুলিশ অভিযান চালিয়ে পাটলি গ্রাম থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের আব্দুল হাইর পুত্র।
রিচি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ধল গ্রামের আব্দুল হাইর কন্যা জেরিন গত ১৮ জানুয়ারি সকালে নুর আলমের সিএনজি দিয়ে স্কুলে যাচ্ছিল। রিচি উচ্চ বিদ্যালয়ের গেইট এলাকায় আসার পর জেরিনকে নামাতে বললেও সিএনটি থামায় নি। দ্বিতীয় গেইট অতিক্রমকালেও জেরিনকে না নামিয়ে সিএনজি হবিগঞ্জ শহরের দিকে যেতে থাকে। এক পর্যায়ে চলন্ত সিএনজি থেকে জেরিন লাফ দিয়ে পড়ে যায় অথবা ধাকা দিয়ে ফেলে দেয়া হয়। এতে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় জেরিন মারা যায়। ওসি মাসুক আলী জানান, এ ঘটনায় জাকির হোসেন ইতিপূর্বে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com