শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২৫ মে, ২০১৪
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির বলেন, দেশের উন্নয়নে সবাইকে সচেষ্ট হয়ে একযোগে কাজ করতে হবে। অতীতে অনেকে দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপরাধ ঘটিয়ে দলের ক্ষতি করার চেষ্টা করেছেন। এ বিষয়ে তিনি সবাইকে সর্তক থাকার আহবান জানান।
গতকাল ১নং লাখাই ইউনিয়নের আওয়ামীলীগ আয়োজিত লাখাই উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ-কে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনে বলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ উন্নয়নের যে সকল প্রতিশ্র“তি দিয়েছে তা বাস্তবায়নে আমার পক্ষ হতে সর্বাত্বক সহযোগীতা অব্যাহত থাকবে।
এডভোকেট মুশফিউল আলম আজাদ তাঁেক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করায় উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
গতকাল বিকাল ৩ ঘটিকায় লাখাই বাজারে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর আলম মাহফুজ এর সভাপতিত্বে ও এনায়েত হুসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুর্শেদ কামাল তালুকদার মোশায়িদ, এডভোকেট ফজলে এলাহি ফরহাদ, এম এ মতিন, দেলোয়ার হোসেন মান্না, খোকন চন্দ্র গোপ সৌরভ, রুকন উদ্দিন মেম্বার, মনির মোল্লা। সংবর্ধনা সভায় বিএনপির আইয়ুব রেজা ইমরান, বাচ্চু মিয়া, আকবর আলী, মনোরঞ্জন দাস, রইছ মিয়া সহ শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগের আদর্শে ও উন্নয়নে অনুপ্রানিত হয়ে আওয়ামীলীগে যোগ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com