বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জের যুবক ক্রোয়েশিয়া পুলিশের নির্যাতনের শিকার

  • আপডেট টাইম রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪৯৬ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ ক্রোয়েশিয়ায় পুলিশি নির্যাতনের শিকার হয়ে বসনিয়ার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হবিগঞ্জের যুবক রাসেদুজ্জামান রুয়েল (৩০)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মামদপুর গ্রামের ভিংরাজ মিয়ার পুুত্র।
আহত রুয়েলের স্বজনদের সূত্রে জানা গেছে, গত ১২ জুন গ্রিস থেকে অবৈধ পথে ইতালি যাচ্ছিলেন রুয়েল। পথে স্লোভেনিয়ার একটি জঙ্গল থেকে রুয়েলসহ আরও প্রায় ৪৫ জনকে আটক করে সেখানকার পুলিশ। পরে তাদের হস্তান্তর করা হয় ক্রোয়েশিয়ার পুলিশের কাছে। অন্যরা বাংলাদেশ ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিক। বিষয়টি নিশ্চিত করেছেন রাসেদুজ্জামান রুয়েলের ভাতিজা হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন জিসান।
তিনি আরো জানান, অমানবিক নির্যাতনের পর ক্রোয়েশিয়ার পুলিশ রুয়েলকে বসনিয়ায় ফেরত পাঠিয়েছে। রুয়েলের মুখ এবং মাথায় ছিদ্র হয়ে রক্ত ঝরেছে। বর্তমানে বসনিয়ার রাজধানী সারজেবে জার্মানির এক সংস্থার মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রুয়েলের ভাই রাসেদুজ্জামান রকি বলেন, গত ২৭ মে রুয়েল বাড়িতে ফোন করে জানান, ‘ভাই আমি গেমে যাচ্ছি। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। পরে আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারি আমার ভাই নির্যাতনের শিকার হয়েছেন।
এ নির্যাতনের ঘটনায় বিচারের দাবীতে রবিবার (২১ জুন) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে সহস্রাধিক লোকজন আন্দোলন করেছে। এতে যোগ দেন কয়েকটি সামাজিক সংগঠন। এ সময় সবার হাতে ছিল রুয়েলের ক্ষতবিক্ষত ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com