শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে মাদক ব্যবসায়ীকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড

  • আপডেট টাইম রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাজ উদ্দিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সে নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত রমুজ আলীর পুত্র।
জানা যায়, নবীগঞ্জ থানার একদল পুলিশ গত শুক্রবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব তিমিরপুর গ্রামে তার নিজ বাড়ির সামনের রাস্তা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করে। এ সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ হাজার টাকা জরিমানা করেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন- বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com