বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাইসেন্স না থাকায় ডাঃ শামসুদ্দোহা সোহাগকে ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকার আগামী ২৩ আগষ্টের মধ্যে লাইসেন্স করার কথা বললেও অধিকাংশ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সরকারি নিয়ম নীতি মানছে না। গতকাল সোমবার হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোহাম্মদ রেজা শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। এ সময় শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট সড়কের এভারগ্রীণ ডায়াগনষ্টিক সেন্টারে লাইসেন্স না থাকার কারণে তাঁর স্বত্তাধিকারী ডাঃ শামসুদ্দোহা সোহাগকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। জানা যায়, হবিগঞ্জ জেলায় ৯৭টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এর মধ্যে লাইসেন্সসহ কোন ধরণের কাগজপত্র নেই ২৭টিরই। আর শহরে রয়েছে ৫১টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক। যারমধ্যে কোন ধরণের কাগজপত্রই নেই ৮টির। বাকিগুলোর মধ্যেও অনেকেরই লাইসেন্স থাকলেও অনলাইন নেই, নেই পরিবেশ ছাড়পত্র। হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের তথ্য মতে, হবিগঞ্জে ২৭টি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি নির্দেশ মতে এ অভিযান চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com