সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৪৮২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরে এক পথচারীকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির এক মোটরসাইকেলের ২ আরোহী গুরুতর আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রোববার (১৬ আগস্ট) দুপুরে আনুমানিক সাড়ে ১২ টার সময় ঘটনাটি ঘটে। আহতরা হলেন, ইলিয়াস বিরিয়ানি হাউজের প্রতিষ্ঠাতা আনমুনু গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে ইলিয়াস আহমেদ বাবু (২৭) ও আনমুনু গ্রামের আবুল কালামের ছেলে কাজল মিয়া (২৮)।নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক ডা.ইদ্রিস বলেন, তাদের অবস্থা গুরুতর হওয়ায় দুই জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com