সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শেখ হাসিনা মেডিকেল কলেজে জাতীয় শোক দিবস উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৫ই আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জ এ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা (অর্ধনমিত) উত্তোলন করা হয়। সকাল ৮ টায় হবিগঞ্জ টাউন হল রোডস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৯ টায় অত্র মেডিকেল কলেজের কনফারেন্স রুমে সামাজিক দুরত্ব বজায় রেখে জাতির পিতা ও তাঁহার পরিবারবর্গের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনাদর্শের উপর বক্তব্য রাখেন অত্র মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা/কর্মচারীগন। আলোচনা সভা শেষে মাওলানা মোঃ নিজাম উদ্দিন এর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের রুহের মাগফেরাত কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com