সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চেক জালিয়াতি মামলা ॥ নিজামপুর ইউপি’র সাবেক চেয়ারম্যানকে ১ বছরের কারাদণ্ড ॥ ৮৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৫২২ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারকে এক বছরের কারাদণ্ড ও ৮৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়াও টাকা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজ উদ্দিনের দায়ের করা একটি চেক জালিয়াতি মামলায় গতকাল বুধবার দুুপুরে যুগ্ম জেলা জজ (২) এর বিচারক মো. শহিদুল আমিন এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদার তাবানী কনস্ট্রাকশন কোম্পানী লিমিটেডের জন্য জমি ক্রয় করার লক্ষ্যে বর্তমান চেয়ারম্যান তাজ উদ্দিনের কাছ থেকে ৮৫ লাখ টাকা ধার নেন। এর বিপরীতে আব্দুল আওয়াল চেয়ারম্যান থাকাকালীন ২০১৫ সালের ৫ জানুয়ারী ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখার ৮৫ লাখ টাকার একটি চেক প্রদান করেন। একই বছরের ১৫ জানুয়ারী তাজ উদ্দিন টাকা তুলতে গেলে ব্যাংক চেকটি ডিজঅনার করে। ফলে ২১ জানুয়ারী তাজ উদ্দিন একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। লিগ্যাল নোটিশের জবাব না পেয়ে ২৬ জানুয়ারী আব্দুল আওয়াল তালুকদারকে আসামী করে যুগ্ম জেলা জজ (২) আদালতে একটি চেক ডিজঅনার মামলা দায়ের করেন। মামলায় উভয়পক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন। আসামী আব্দুল আওয়াল তালুকদার তখন এজলাসে উপস্থিত ছিলেন। মামলার বাদিপক্ষের আইনজীবী আবুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com