বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ রুদ্রগ্রাম সড়ক নিয়ে এক্সপ্রেসে সংবাদ প্রকাশের পর ॥ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

  • আপডেট টাইম বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৪৮১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ‘উদ্বোধনের আগেই ভেঙে যাচ্ছে নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়ক’ শীর্ষক শিরোনামে দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেসসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সরেজমিনে সড়কের ভাঙা অংশ পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এবং জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় নবীগঞ্জ -রুদ্রগ্রাম সড়কের ভাঙা অংশ পরিদর্শনে যান। এ সময় নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী সাব্বীর আহমেদ। এ সময় দ্রুত এ রাস্তা প্রয়োজনীয় যথাযথ সংস্কার/নতুন করে সংশ্লিষ্ট স্থানে নির্মাণ করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয় এবং অতিদ্রুত যথাযথ সংস্কার করে জনমানুষের চলাচলের জন্য উপযোগী করার ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, আমরা ওই সড়কের ভাঙা অংশ পরিদর্শন করেছি। আশাকরি শীঘ্রই উক্ত সড়কের ভাঙা অংশ মেরামত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com