সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষ

  • আপডেট টাইম রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৫১৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে খালে মাছ ধরাকে কেন্দ্র করে দু’ পরে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বেলা ২টায় শেখের মহল্লা ও শরীফখানী মহল্লার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। থানা পুলিশ ও পঞ্চায়েত ব্যক্তিদের সাহসী ভূমিকায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রা পেয়েছে এলাকাবাসী। এ সংঘর্ষে সাংবাদিক জীবন আহমদ লিটনসহ দু’পক্ষের ৩/৪টি ঘর ভাংচুর হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শেখের মহল্লার উস্তার উল্লার পুত্র আল আমিন (৩০) শরীফখানী এলাকার ভিতরে এসে সুনারু খালের সড়ক সংলগ্ন স্থানে জাল ফেলে মাছ ধরতে যায়। এ সময় শরীফখানী মহল্লার মনু উল্লাহর পুত্র মুতি মিয়া (৫০) সড়কের পাশে জাল ফেলতে তাকে বাধা দেন। এ সময় আল আমিন তার সাথে অশুভন আচরণ করলে মুতি মিয়া তার জাল আটক  করেন। এ খবর পেয়ে আল আমিনের স্বজনরা বাড়িতে এসে মুতি মিয়াকে মারধোর করতে থাকে। এতে করে ২ মহল্লাবাসীর মধ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। উভয় মহল্লার লোকজন খালের ২ পাড় থেকে অঝোরে একে অপরের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ এসে পঞ্চায়েত ব্যক্তিত্বদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, থানার সেকেন্ড অফিসার আব্দুর রহমান, এস আই আব্দুস ছাত্তার, শেখের মহল্লার সর্দার মুত্তাকিন বিশ্বাস, ইউপি সদস্য ইশতিয়াক হোসেন লেমনসহ একদল পুলিশ। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ৩/৪টি ঘর ভাংচুর হয়েছে। আহতরা হচ্ছেন সিরাজুল ইসলাম (৫৫), ছমেদ মিয়া (৪২), কেনু মিয়া (৫০) ও রইছ উল্লাহ (৪৫)। এছাড়াও অন্যান্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয়ভাবে চিকিৎিসা নিয়েছেন। সাংবাদিক জীবন আহমেদ লিটন জানান, বিনা উস্কানিতে শরীফখানীর লোকজন হামলা চালায় এবং তার বাড়িতে ভাংচুর চালিয়েছে, শেখের মহল্লার মুরুব্বীদের পরামর্শক্রমে তিনি পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহন করব। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, তুচ্ছ ঘটনার জের ধরে পবর্তীতে ২ মহল্লারবাসীর মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে উভয় পক্ষ আমাদের কাছে প্রতিজ্ঞা করেছে তারা আর সংঘর্ষে জড়াবে না। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com