রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

ঈদের আগে বিদ্যুত পেয়ে মানুষ খুশী নবীগঞ্জে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৪৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দীর্ঘদিন থেকে বিদ্যুতের আলো থেকে বঞ্চিত দরবেশপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন নবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ আলীবর্দী খাঁন সুজন ও সমিতি বোর্ডের পরিচালক শাহ মোস্তাকিন আলী। নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত প্রান্তিক গ্রাম দরবেশপুর এলাকায় এনএ ১৩২ লটের আওতায় ১.০৫১ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ করে এবং ১০ কেভিএ ১টি ও ১৫ কেভিএ ২ টি ট্রান্সফর্মার স্থাপন করার মাধমে ৪৪টি পরিবারকে পল্লী বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। এতে সরকারের আনুমানিক ব্যয় হয়েছে ১৫ লক্ষ টাকা। ঈদের পূর্বে বিদ্যুৎ সংযোগ পেয়ে গ্রামবাসী অত্যন্ত আনন্দিত। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মোঃ রুহুল আমিন, সমিতি বোর্ডের সাবেক পরিচালক শফিউল আলম হেলাল, ওয়্যারিং পরিদর্শক মোঃ সাহাবুল ইসলাম, ঠিকাদার আলহাজ্ব হেলাল আহমেদ, আউশকান্দি অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ও এলটি মোঃ সেলিম হোসাইন, বাজার ব্যবসায়ী মোঃ দুদু মিয়া, আফতাব আলী, বাহার মিয়া, চুনু মিয়া, মাশুক মিয়া, শাহিদ মিয়া, গোলাপ হোসেন, রহমত মিয়া, ফার্মেসী ব্যবসায়ী েিতন সূত্রধর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com