শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হলদারপুরের কামাল হত্যাকাণ্ড ॥ এক বছরের ব্যবধানে দুই চাচাতো ভাই খুন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৫৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের আওয়ামীলীগ নেতা কামাল মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রায় এক বছর আগে কামালের চাচাতো ভাই ইসলাম উদ্দিন একইভাবে দুর্বৃত্তের হাতে খুন হন। ওই মামলায় কামাল মিয়া স্বাক্ষী ছিলেন। পর পর দুইটি খুনের ঘটনা কোনভাবেই মেনে নিতে পারছেন না তাদের পরিবার ও স্বজনরা। গত ২৫ জুলাই হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের শিবগঞ্জ বাজারের কাছে এম.এ. খালেক স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কামাল মিয়া (৩৫) কে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে নিহতের স্ত্রী রাজনা আক্তার বাদী হয়ে ২৮ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাস্থল নবীগঞ্জ এলাকায় নবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার এস.আই মোঃ কামাল হোসেন জানান, সুনামগঞ্জ থেকে হাবিবুল মিয়া নামের এক আসামিকে গ্রেফতার করেন। হাবিবুলকে গত রবিবার হবিগঞ্জের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের আদালতে হাজির করা হলে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। উল্লেখ্য, গত ২৫ জুলাই শনিবার সন্ধ্যা অনুমান ৬ টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শিবগঞ্জ বাজারের পাশে এম.এ. খালেক স্বাস্থ্য কমল্পেক্সের সামনে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে কামাল মিয়াকে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তিনি মারা যান। নিহতের পরিবার ও স্বজনদের দাবী, বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের নিহত কামালের চাচাতো ভাই ইসলাম উদ্দিন গত ১ বছর আগে একইভাবে দুর্বৃত্তদের হাতে খুন হন। ইসলাম উদ্দিন হত্যা মামলার অন্যতম স্বাক্ষী ছিলেন আওয়ামী লীগ নেতা কামাল। তিনি খুনিদের রক্ষা করতে রাজনৈতিক ক্ষমতা খাটানোর অভিযোগ করে আসছিলেন কামাল মিয়া। বিচারের দাবিতে অটল ছিলেন তিনি। কামাল ও জনৈক এক নেতা সহ আরো অনেককেই কালানজুড়া ইউনিয়ন অফিস সংলগ্ন মাঠে এক সভায় হুমকি দেয়ার অভিযোগও পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com