শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শায়েস্তাগঞ্জে ৬ সহশ্রাধিক মানুষের হাতে ঈদ উপহার তুলে দিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে যাওয়া ৪ হাজার ৬২১ পরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল শনিবার সকাল ১১টায় পৌরসভা প্রাঙ্গণ ও রেলপার্কিং এলাকায় তিনি ঈদ উপলক্ষে প্রতিজনকে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়াসহ সকল কাউন্সিলর, অন্যান্য জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণকালে এমপি আবু জাহির করোনা মোকাবিলায় সকলকে সতর্কতা অবলম্বন ও বৈশি^ক এই মহামারী থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। দেশে করোনা সংক্রমন শুরুর পর থেকেই গাড়ি থেকে মাইকিং, পায়ে হেঁটে সচেতনতামূলক প্রচারণা, আবার কখনো সরকারি সহায়তা বিতরণের ফাঁকে এলাকাবাসীকে করোনা ভাইরাস মোকবিলার পরামর্শ দিয়ে যাচ্ছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। শুধু শহরই নয়, নির্বাচনী এলাকার গ্রামে গ্রামে প্রতিদিন সকাল-সন্ধ্যা ছুটে চলছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com