সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

মাধবপুরে গাঁজার বালিশ বানিয়ে পাচারকালে প্রাইভেট কারসহ ২ ব্যক্তি আটক

  • আপডেট টাইম সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গাঁজার বালিশ বানিয়ে একটি প্রাইভেট কারযোগে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ছালেক মিয়া (৩৫) সহ ৩ পাচারকারী। অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে আটক হতে হয়েছে। আটক ছালেক মিয়ার বাড়ি মাধবপুর পৌর এলাকার গুমটিয়া গ্রামে। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। গতকাল রোববার ভোররাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গুনাপাড়া গ্রামের নিকট থেকে তাকে আটক করেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান। সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে এসআই আতিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গুনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস আটক করেন। পরে মাইক্রোবাস তল্লাশী করে ২টি বালিশের ভিতর লুকিয়ে রাখা অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে ছালেক মিয়াকে (৩৫) আটক করা হয়। তখন সুকৌশলে তার ২ সহযোগী পালিয়ে যায়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাচারকাজে ব্যবহৃত কারটি জব্দ করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com