বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৮৬ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত শনিবার দুপুর ২ টায় আজমিরীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খাঁন। অভিযানকালে করোনা ভাইরাসের সংক্রমণরোধে মাস্ক পরিধান না করায় নয়জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার ৫০০শত টাকা জরিমানা করা হয়। অভিযুক্তরা হলেন, ফার্মেসী মালিক মোঃ তৈয়ব আলীকে ১ হাজার, এম.এস.এ সুমনকে ৫শ’, কাপড়ের দোকান মালিক রনি মোদককে ২ হাজার, ফার্মেসী মালিক শ্যামা দাশ পালকে ১ হাজার, হোটেল মালিক সোহেল মিয়াকে ২ হাজার, কাপড়ের দোকান মালিক প্রদীপ কুমার গোপকে ২ হাজার, জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক নিখিল চন্দ্র বনিককে ২ হাজার, সিরামিক ব্যবসায়ী মলয় রায়কে ৩ হাজার ও ওয়ার্কসপ মালিক খোকন দেবকে ১ হাজার টাকা। ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com