সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৬১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজহার সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের জাহিদপুর গ্রামের ৩ কন্যা সন্তান রেখে পিতা-মাতা কয়েক বছর আগে মারা যান। সবার বড় বোন চট্টগ্রাম একটি গার্মেন্টস এ চাকুরী করে। বাড়িতে থাকে অসহায় দু’বোন।
সবার ছোট মেয়েটির বয়স ১০ বছর। সে খনকারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। সে প্রায়ই পূর্বজাহিদপুর গ্রামের শায়েস্তা মিয়ার পুত্র জাবেদ উল্লা (৫৫) এর বাড়ির দোকানে যায়। গত ২৭ জুন দুপুর ১ টার দিকে শিশু মেয়েটি পটেটো, চানাচুর আনতে জাবেদ উল্লাহর দোকানে যায়। এসময় জাবেদ উল্লা কৌশলে মেয়েটিকে আটকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি ভয়ে এ ঘটনা কাউকে জানায়নি। ২/৩ দিন পর তার শারীরিক সমস্যা দেখা দিলে বাড়িতে থাকা বোনকে ঘটনা জানায়। এসময় পরিবারের লোকজন তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় গত ১০ জুলাই জাবেদ উল্লাহকে আসামী করে মেয়েটির চাচাতো ভাই বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com