শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জের যুবক করোনাক্রান্ত হয়ে দক্ষিন আফ্রিকায় মারা গেছেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৬৪০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ বাহুবল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী শায়েস্তাগঞ্জের বাসিন্দা আব্দুল বারিক ইউসুফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দনি আফ্রিকায় মারা গেছেন। আব্দুল বারিক বাহুবল উপজেলার মিরপুর নতুন বাজারের ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্থানীয় বিহারীপুর গ্রামের মৃত আলিম উল্লার পুত্র। বর্তমানে তার পরিবার পরিজন শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিজগাঁও নিজস্ব বাসায় বসবাস করছেন। মোঃ আব্দুল বারিক ১৩ জুলাই সোমবার দণি আফ্রিকার রাজধানী ক্যাপটাউনে শ্বাসকষ্ট ও সর্দি জ্বর নিয়ে মৃত্যুবরণ করায় তাঁর লাশ দেশে না দিয়ে পুলিশ প্রহরায় ওই দেশেই দাফন করা হয় বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি আফ্রিকা যাওয়ার আগে মিরপুর নতুন বাজারে শাহজালাল রাইস মিলের মালিক ছিলেন। জীবিকার তাগিদে তিনি ২০০৯ সালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাকে শায়েস্তাগঞ্জ ভাড়া বাসায় রেখে আফ্রিকায় চলে যান। দুই বছর আগে শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজগাঁও এলাকায় জায়গা ক্রয় করে নিজস্ব বাড়ি করেন। বর্তমানে তার স্ত্রী সন্তান এখানেই বসবাস করছেন। তাঁর মৃত্যুর খবরে শায়েস্তাগঞ্জ ও বাহুবলে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com