বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৪০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রানঘাতী করোনা ভাইরাস এর কারনে ক্ষতিগ্রস্ত আয় রোজগারহীন মানুষের মধ্যে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে লিমিটেড এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ১৫ জুলাই নবীগঞ্জ উপজেলার কৈলাশগঞ্জ বাজারে নয়মৌজার ২৫০টি পরিবারের মধ্যে তেল, চাল, ডাল, আলু, পেয়াজ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। হাজী আব্দুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল হক চৌধুরী সেলিম, বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত কুমার পাল। ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ, বিএনপির নবীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, বাংলা টিভির নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্না, জয়যাত্রা টিভির নবীগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ ছুনু মিয়া, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হান্নান, মোঃ ফারুক মিয়া, যুবলীগ নেতা মোঃ আওয়াল মিয়া, নেছার আহমদ জগলু, কৃষকলীগ নেতা মোঃ নজরুল আমীন। দুর্যোগকালীন সময়ে খাদ্য সামগ্রী পেয়ে প্রবাসীদের জন্য প্রাণ ভরে দোয়া করেন অসহায় মানুষ পাশাপাশি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাড়ানোর জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com