বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে পল্লীবন্ধু এরশাদ এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্টপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জলা জাতীয় পার্টি উদ্যোগে এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিকের সার্বিক সহযোগিতায় খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উমেদনগর টাইটেল মাদ্রাসায় খতমে কোরআন তালাওয়াত করেন মাদ্রাসার ছাত্ররা। বিকেলে শহরের দক্ষিণ শ্যামলীস্থ কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, হবিগঞ্জ জেলা জাপার সাবেক যুগ্ম আহ্বায়ক মীর জিয়াউল হক জিয়া, জেলা যুব সংহতির সাবেক সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি গাজী মিজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, জেলা জাপা নেতা সেলিম আহমেদ, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, আব্দুল হান্নান, আরব আলী, জুয়েল মিয়া, মোহিত মিয়া, আউয়াল মিয়া, সালমান মিয়া, শামছু মিয়া প্রমূখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু হুরাইরা মাসুম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com