বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জের নুরপুর ইউপি সদস্যের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৫৫৬ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল হাসিম জারুনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাসিম জারুন কর্মসৃজন প্রকল্পের টাকা জন্য ১ লাখ ৬৩ হাজার ৮শত টাকা বরাদ্দ পান। এর মধ্যে তিনি ৬ জনকে ৪ হাজার টাকা করে ২৪ হাজার টাকা আর ১৫ জনকে ৩ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা পরিশোধ করেন। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানায় কর্মসৃজন প্রকল্পের শ্রমিক আমেনা খাতুন লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ পেয়ে ইউএনও সুমী আক্তার ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ সময় মেম্বার জারুন ছিলেন না বলে জানা গেছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, আমরা এ বিষয়ে শুনেছি এখনো কোন মামলা করা হয় নি। মামলা হলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার বলেন, সরকারি টাকা আত্মসাৎ করে কেউ বাচতে পারবে না। আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত যাই। এ সময় ইউপি মেম্বারকে পাইনি। অভিযোগ তদন্তে প্রমাণিত হলে মেম্বারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com