বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে চা বাগানে বসবাসরত শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২০ জুন, ২০২০
  • ৫১৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে চা বাগান এলাকায় স্কুলগামী ছাত্র-ছাত্রীদের সাইকেল উপহার দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বিজিত কুমার পাল উপস্থিত হয়ে উপজেলার পানিউমদায় অবস্থিত ইমাম-বাওয়ানী চা বাগান এলাকার ৩০ শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দেন। এদের মধ্যে বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত ২০ জন ছাত্রী ও ১০ ছাত্র।
ইউএনও বিশ্বজিত কুমার পাল জানান, সমতলে বসবাসরত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবন মানোন্নয়ন প্রকল্পের মাধ্যমে নবীগঞ্জের দুটি চা বাগান এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের মাঝে তালিকা করে ৩০ জনকে সাইকেল দেয়া হয়েছে।
তিনি আরো জানান, নারীর ক্ষমতায়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এর উদ্দেশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের অংশ হিসেবে চা বাগান এলাকায় স্কুলগামী ছাত্র-ছাত্রীদের সাইকেল উপহার দেয়া হয়। প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে শিক্ষার্থীরা খুশি এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ছাত্র-ছাত্রীরা জানান, প্রতিদিন অনেক দূরে পায়ে হেঁটে বিদ্যালয়ে যেতে হত। এতদিন অনেক কষ্ট হয়েছে। অনেক দিন নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে পৌঁছা সম্ভব হয়নি। তবে সাইকেল পেয়ে তাদের সুবিধা হয়েছে। এখন সাইকেল চালিয়ে সময়মতো বিদ্যালয়ে যেতে পারবে।
প্রধানমন্ত্রীর এ উপহারে সবাই খুশি। সচেতন মহলের ভাষ্য, প্রধানমন্ত্রীর এই উদ্যোগে শিক্ষার্থীদের কষ্ট লাগব হবে। লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ বাড়বে এবং ঝরে পড়াও কমবে বলে মনে করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com