শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ৩ জনকে দুই মাস করে কারাদন্ড

  • আপডেট টাইম শনিবার, ২০ জুন, ২০২০
  • ৫২৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় শাহজানপুর ইউনিয়নের সিমনাছড়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে ২ মাসের বিনাসশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার শাহজানপুর ইউনিয়নের সিমনাছড়া এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নৌকা দিয়ে পাচার করার দায়ে ৩ জনকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ মাসের কারাদন্ড প্রদান করেন।
আটককৃত ব্যক্তিরা হল উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মিরনগর গ্রামের আহমদ খালেদের ছেলে কামাল হোসেন (২৬), রেনু মিয়ার ছেলে ছোট মিয়া (২০) ও মৃত হাবিবুর রহমানের ছেলে মহিবুর রহমান (৩৫)।
সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, এধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com