রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ওয়েলফার ট্রাষ্ট দুই শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৫৮৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের কলেজ সড়কের স্টার কমিউনিটি সেন্টারে শ্রীমঙ্গল ওয়েলফার ট্রাষ্ট এর উদ্যোগে প্রায় দুই শতাধিক কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের মাঝে তৃতীয়বারের মত চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সোহেল রানা। এছাড়াও ওয়েলফার ট্রাষ্টের সমন্বয়ক ডা. আব্দুল বাতেন তালুকদার, অসীম দে, মো. তোফায়েল আহমেদ, খালেদ হোসেন, রুহেল আহমেদ, লিটন দে উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল ওয়েল ফেয়ার ট্রাস্টের সমন্বয়ক ডা. আব্দুল বাতিন তালুকদার বলেন, করোনা পরিস্থিতিতে দেশের বাহিরে থাকা প্রবাসী বন্ধুদের সহায়তায় ও দেশের বন্ধুদের সমন্বয়ে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে আমরা খাদ্যসামগ্রীগুলো তুলে দেই। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় মানুষ এগুলো নিয়ে যান। এর আগে আমরা করোনা পরিস্থিতিতে দুইবার এভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আমরা চেষ্টা করছি করোনাকালে শ্রীমঙ্গলের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com