শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ৫ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০২০
  • ৫৫৪ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহরের পৌর এলাকার চৌধুরী বাজার থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হবিগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানা এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রিয় স্টোর থেকে ১২ বস্তা এবং সুমন স্টোর থেকে ২ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। মোট জালের পরিমাণ ৫ লাখ ৬০ হাজার মিটার। জব্দ করা জালের মূল্য প্রায় ৮ লাখ টাকা। কারেন্ট জাল বিক্রির অভিযোগে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে প্রিয় স্টোরের স্বত্বাধিকারী গৌরাঙ্গ চন্দ্র পালকে ১০ হাজার টাকা এবং সুমন স্টোরের স্বত্বাধিকারী সুমন দাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এনে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com