শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে সাংবাদিক রাজুসহ ২জনক গ্রেফতার ॥ সাংবাদিক ফোরামের জরুরী সভায় নিন্দা ও ক্ষোভ ॥ কাল প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০২০
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজু ও সাংবাদিক আব্দুজ জাহির ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার হওয়ায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার রাত ৮টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়াতনে কার্যকরি কমিটির এক জরুরি সভায় এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। জেলা সাংবাদিক ফোরাম সভাপতি এমদাদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি ও কার্যকরি কমিটির সদস্য শাকিল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরি কমিটির সদস্য শরীফ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, কার্যকরি সদস্য আব্দুর রউফ সেলিম, মোঃ নজরুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে মামলায় দুই সাংবাদিক গ্রেফতার হওয়ায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তাদের নিঃশর্ত মুক্তি দাবী করা হয়। এছাড়াও এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com