শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পুলিশের উদ্যোগে লাখাইয়ের বামৈ গ্রামের দু’পক্ষের বিরোধ নিষ্পত্তি

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০২০
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের বামৈ ইউনিয়নের পশ্চিম বামৈ গ্রামের দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। এ উপলক্ষে বামৈ গ্রামের সকল স্থানীয় লোকজনসহ এলাকার মুরুব্বীয়ানদের নিয়ে লাখাই থানার উদ্যোগে এক উঠান বৈঠকের অনুষ্ঠিত হয়। মঙ্গলবার লাখাই থানা প্রাঙ্গণে এ উঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম (পিপিএম সেবা) উঠান বৈঠকে উপস্থিত ছিলেন লাখাই থানার উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক আহমদ, জেলা পরিষদের সদস্য মোর্শেদ কামাল, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মামুনসহ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বাংলাদেশ বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, মতিন মাস্টার ও গ্রামের মেম্বার আলাল মিয়া। সকল লোকদের বক্তব্য শুনেন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেন-ওই গ্রামের দীর্ঘদিনের বিরোধের একমাত্র কারণ হচ্ছে আধিপত্য বিস্তার, গুজবে কান দেওয়া। কোন কিছু না বুজে না জেনে দাঙ্গায় জড়িয়ে পড়ার প্রবণতা। এ যেন এক বংশীয় রীতি রেওয়াজ হয়েছে। তিনি বলেন- মুষ্টিমেয় কিছু স্বার্থান্বেষী লোকদের স্বার্থ হাসিলের মাধ্যম দাঙ্গা। এই উঠান বৈঠকের মাধ্যমে বামৈ ইউনিয়নের দীর্ঘদিনের চলমান বিরোধটি নিষ্পত্তি করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন-দাঙ্গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এ জন্য আমাদের ব্যক্তিগত সচেতনতা গড়ে তুলতে হবে। দাঙ্গা একটি শিক্ষিত জাতি গড়ার প্রধান বাধা। সামাজিক সচেতনতা গড়ে তোলতে হবে। একে অপরের প্রতি সহনশীল আচরণ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com