শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে জেলা পরিষদের মালিকানাধীন জায়গায় ডাকবাংলো নির্মাণের উদ্যোগ নিলেন ডাঃ মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা সদরে হবিগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন ভূমি আধুনিক ডাকবাংলো নির্মাণের উদ্যোগ নিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। ৮ জুন সোমবার বাংলো নির্মাণের স্থান নির্ধারন করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। তিনি জানান, জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ৯ জুন থেকেই থেকেই বাহুবলে আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজ শুরু হবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশকে এবং দেশের মানুষকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। ডাকবাংলো নির্মাণের স্থান নির্ধারনকালে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান ইয়াকুব মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরী ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ছাড়াও জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com